চাটগাঁ নিউজ ডেস্ক : ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ২৭ জন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন এবং বেসরকারি হাসপাতালে ১৮ জন।
এদিকে, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬৬৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬০ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৪৯৪ জন।
চাটগাঁ নিউজ/এসএ






