অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই

চাটগাঁ নিউজ ডেস্ক : অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মো. নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় তিনি ইন্তেকাল করেন।

নিজাম উদ্দিন অ্যালবিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাইসুল উদ্দিন সৈকতের বাবা। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর গ্রামের বাড়ি সীতাকুণ্ডের দক্ষিণ রহমতনগর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top