পড়া হয়েছে: 2
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় একটি ফাস্টফুড দোকান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে হোটেল লাবনী পয়েন্ট মোড় সংলগ্ন একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের ভেতরের মেঝেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





