ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৮ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ঈদগাঁও মাইজপাড়া গ্রামের জাফর আলমের ছেলে ইসমাইল হোসেন মোর্শেদ (২৭), রামু উপজেলার ফতেখারকুল লম্বরীপাড়া গ্রামের মোক্তার আহমদের মেয়ে আসমা (২৫), ইসলামাবাদ ইউনিয়নের লামারপাড়া গ্রামের মৃত নুরুল আলমের ছেলে মো. আজিমুল হক (৩৫), ঈদগাঁও ভাদিতলা গ্রামের ছাবের আহমদের ছেলে মো. শাহজাহান (৩০), একই গ্রামের মাঝেরপাড়ার ছাবের আহমদের ছেলে মো. ইমরান (২৬), পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের মৃত মোহাম্মদ হাশেমের ছেলে খালেদ বাদশা, আব্দুল্লাহ এবং শিয়াপাড়া গ্রামের সুখেন্দু রুদ্রের ছেলে সুবল রুদ্র (৪৫)।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বিভিন্ন মামলায় ও পরোয়ানাভুক্ত এসব আসামিকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। পরে রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন






