চাটগাঁ নিউজ ডেস্ক: ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রবিবার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট ১ হাজার ৩২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে নিজেদের রোল নম্বরের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
পিএসসি জানিয়েছে, ক্যাডারভিত্তিক নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
এর আগে চলতি বছরের ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।
গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরও আগে ১৯ সেপ্টেম্বর একই আট বিভাগীয় শহরে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হলে ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।
চাটগাঁ নিউজ/এমকেএন





