কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বিশেষ অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মো. জসিম উদ্দিন নগরের আসাদগঞ্জ এলাকার ওসমান মঞ্জিলের ৯৫২ নম্বর ভবনে অবস্থিত ‘শাহ আমানত ট্রেডার্স’-এর মালিক। তিনি আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই আত্মগোপনে ছিলেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, দীর্ঘদিন পলাতক থাকা এ আসামির বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top