আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম সক্রিয় রাখার অভিযোগে সৈকত দত্ত নামের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার কৈনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সৈকত দত্ত ওই গ্রামের মৃত নেপাল দত্তের ছেলে। তিনি চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সম্প্রতি কয়েক মাস ধরে এলাকায় ফিরে এসে পুনরায় দলীয় কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালান। এছাড়া তার বিরুদ্ধে মাদক কারবার, চেক প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আটক সৈকত দত্তের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





