১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ‘ডুবাই মান্নান’ গ্রেফতার
অস্ত্র মামলা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মান্নান ওরফে ডুবাই মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালের দিকে উপজেলার চরনদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আবদুল মান্নান প্রকাশ ডুবাই মান্নান উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার জাকের হোসেনের ছেলে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, থানার চৌকস টিমের অভিযানে অস্ত্র আইনের বিজ্ঞ আদালতের ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, আবদুল মান্নানের বিরুদ্ধে বোয়ালখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় গত ২০২২ সালে তার ১০ বছরের সাজা হয়। সাজা হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিলেন।

তাকে আগামীকাল বুধবার আদালতে প্রেরন করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top