সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনা: বাসে আগুন দিল জনতা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহতের খবরে উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়িও যেতে দিচ্ছে না। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ওসি নুরুল আবছার ঘটনাস্থল থেকে বলেন, মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। কে বা কারা দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দিয়েছে।

তিনি বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক ও যান চলাচল শুরু করার চেষ্টা করছি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top