চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মো. শাহিন আলম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে নয়টার দিকে জোরারগঞ্জ থানার বিএসআরএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহিন আলম জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া।
তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





