মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিঠের উপর ইট দিয়ে পেশাচিকভাবে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা এলাকায়় এই ঘটনা ঘটে। এমন লোমহর্ষক ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার করে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে তাকে চোর সন্দেহে আটকের পর খুঁটির সাথে বেঁধে পেটানো হয়। আজ মঙ্গলবার সকালেও তাকে কয়েক দফা পেটানোর পর মৃত্যু নিশ্চিত করা হয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়– চুরির অভিযোগ এনে ফয়সালকে একদল কিশোর পেটাতে থাকে।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ব্যক্তিকে চুরি করার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এমন খবর শুনেছি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান জানান, এমন ঘটনা ঘটে থাকলে ভাল করেনি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/হোবাইব/জেএইচ





