ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে। এসময় দুমড়ে মুছড়ে গেছে ট্রাকের সামনের অংশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে থানার অদুরে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহর থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী বাঁশবোঝাই একটি ট্রাকের পিছন থেকে সংঘর্ষ হয়। এতে রড বোঝাই করা  ট্রাকের হেলপার মো. আকিব ঘটনাস্থলে নিহত হন। সে ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেছে। দূর্ঘটনায় আহত ট্রাকচালককে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে পুলিশেট জিম্মায় নেয়া হয়েছে। এছাড়া হেলপারের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ

Scroll to Top