দ্বিতীয় দফা অভিযানে দখলমুক্ত আগ্রাবাদের বালুর মাঠ

চাটগাঁ নিউজ ডেস্ক : নির্ধারিত দুই দিনের সময়সীমা শেষে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১ দশমিক ৭৩ একরের প্লটটি শতভাগ দখলমুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বুধবার (১৮ নভেম্বর) সিডিএর ভ্রাম্যমাণ আদালত পে-লোডার দিয়ে অবশিষ্ট অবৈধ স্থাপনা চৌধুরী সুপারশপ ও এমিগো স্পোর্টস সেন্টারের জেনারেটর রুম ভেঙে ফেলে।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিন।

এর আগে গত ১৫ নভেম্বর প্রথম দফার অভিযানে মাঠের অধিকাংশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে মালামাল সরিয়ে নিতে চৌধুরী সুপারশপ ও এমিগো স্পোর্টস সেন্টারকে দুই দিন সময় দেওয়া হয়েছিল।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা তানজিব হোসেন জানান, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং বরাদ্দের নির্ধারিত উদ্দেশ্য নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভবিষ্যতে প্লটটিতে যাতে কোনো অননুমোদিত স্থাপনা গড়ে উঠতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top