ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলার মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ২৪ বস্তা মাটি জব্দ করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ধুরুং খালের পাশের একটি টিলার জমিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় আটক দুইজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে জব্দ করা প্রায় ২৪ বস্তা মাটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, জনস্বার্থে অবৈধভাবে টিলা ও পাহাড়ের মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন






