প্রধানমন্ত্রীর নিকট যে অনুরোধ করলেন আমিরাত প্রবাসী নারী উদ্যোক্তা!

চাটগাঁ নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বিপাকে পড়া ও আতঙ্কিত প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়াতে এবং তাদের অনিশ্চিত ভবিষ্যৎ ও ভিসা জটিলতা নিরসনে দুবাই সরকারের সাথে কূটনৈতিক আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আকুল আবেদন জানিয়েছেন আরব আমিরাত প্রবাসী নারী উদ্যোক্তা শেফালি আক্তার আখি (সিআইপি)।

তিনি সিপ্লাসকে দেওয়া এক ভিডিও বার্তায় জানান,  আমিরাতে অবস্থানরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশী বর্তমানে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিমানবন্দরে গিয়ে অনেকের ভিসা বাতিল বা জটিলতার মুখোমুখি হচ্ছেন। এই সংকট থেকে প্রবাসীদের রক্ষা করতে এবং তাদের স্বপ্ন ভেঙে যাওয়া রোধ করতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।

তিনি আরো বলেন, আমি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে বিস্তারিত জানিয়ে মেসেজ দিয়েছি। তিনি মেসেজ সিন করেছেন কিন্তু রিপ্লাই দেননি। এছাড়া আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে আমি ফোন করেছি কিন্তু তিনি ফোন ধরেন না। দেখা করতে চাইলে দেখাও করেন না। এ সংকটময় মুহূর্তে একমাত্র ভরসা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…..

 

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top