স্কুল থেকে বাড়ি ফেরা হলো না জান্নাতুলের

চাটগাঁ নিউজ ডেস্ক : সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় জান্নাতুল মাওলা সিফা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সিফা উপজেলার কুমিরা কাজী পাড়া এলাকার মোহাম্মদ শহীদুল্লার মেয়ে।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছোটকুমিরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিফা ছোটকুমিরা মসজিদ্দা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনার সময় সে বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top