চাটগাঁ নিউজ ডেস্ক: প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২২ এপ্রিল) এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে, ২০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-২ শাখা) থেকে জারি করা এক স্মারকে মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ওই স্মারকটি পরবর্তী কার্যক্রমের জন্য মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছিল।
সূত্র জানায়, ২০২৪ সালের ৩ ডিসেম্বর মেয়র ডা. শাহাদাত হোসেনের স্বাক্ষরিত একটি ডিও পত্রের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত স্মারকের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





