সরকারি হস্তক্ষেপে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩  ওমরাযাত্রী 

সৌদি আরব প্রতিনিধি: সরকারি হস্তক্ষেপে দেশে ফিরেছেন পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে আসা মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির ৩৩ জন ওমরাযাত্রী।

আজ বুধবার ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে আটকে পড়া ভুক্তভোগী ওমরাযাত্রীদের হোটেলে গিয়ে দেখা করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট’র কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর হজ্জ মো; কামরুল ইসলাম, কনসোলার এ এস এম সায়েম।

এ সময় হজ যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানান কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানান, যেসব ওমরা যাত্রী সৌদি আরবে এসে ১৮ এপ্রিলের মধ্যে দেশে ফেরত না যাবার কারনে ভিসা জটিলতা ছিলেন তাদের দ্রুত সমস্যা সমাধান করে ফেরত যাবার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া ভুয়া টিকেটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে এসে ওমরা যাত্রীদের সময়মতো দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট মাস্ক হজ গ্রুপ এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ভুক্তভোগী ওমরা যাত্রীদের আশ্বস্ত করেন।

ভবিষ্যতে যেসব ওমরাযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করবেন অবশ্যই বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বহিঃর্বিশ্বে ভ্রমণের আগে অবশ্যই বৈধ ও সরকার অনুমোদিত লাইসেন্সধারীদের এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।

চাটগাঁ নিউজ/তারেক/জেএইচ

Scroll to Top