চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র হজ্ব ২০২৬ উপলক্ষে সম্মানিত হাজী এবং হজ্বে গমনেচ্ছু চিকিৎসকদের অংশগ্রহণে পার্কভিউ হসপিটালের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পার্কভিউ হসপিটালের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. আহামদ রহিম এবং সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের সম্মানিত ফাইনান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ।
কর্মশালায় হজ্বের পরিচিতি ও এর তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক ড. বি. এম. মফিজুর রহমান আল-আজহারী।
“Travel & Health Tips for Pilgrims” বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। হজ্বের নিয়মাবলি, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ. ক. ম. আব্দুল কাদের।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হজ্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ আলি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত ডিরেক্টর ডা. ফয়সাল মো. ইউনুস, ডা. আ. ই. ম. ন. জাহাঙ্গীর সেলিম, ডা. আশেক ইলাহি, ডা. মোহাম্মদ মামুন, ডা. মোহাম্মদ নূর, ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, ডা. মো. ফারহান মুনতাসীর, ডা. শারমিন আক্তার, ডা. আরমানা শারমিন খান, ডা. হুমাইরা আক্তার, ডা. নাসির উদ্দিন, ডা. নাজিবুর রহমান খোকন, ডা. ফারজানা কাউকাব, ডা. শাদ্দাত হোসেন, ডা. আনসার আহমেদ, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে হজ্বের বিভিন্ন গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





