৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার: রুমিন ফারহানা

চাটগাঁ নিউজ ডেস্ক: নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে রুমিন ফারহানা বলেন, সরকার এখন অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ঋণ ক্যারিওভার হচ্ছে আগে থেকে।’ অর্থাৎ, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের ধারাবাহিকতা এটি। এই ঋণ বর্তমান সরকারের কর্মফল না।

মন্ত্রী আরও বলেন, বিএনপির যে অর্থনৈতিক পলিসি, তা হলো স্থানীয় ব্যাংক থেকে ক্রমান্বয়ে ঋণ কমিয়ে আনা। আগামী বাজেটে এর প্রতিফলন দেখতে পাবেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top