নগরীর বালি আর্কেডে ‘ক্লাচ বাই আমাতুল্লাহ’র প্রথম শোরুম উদ্বোধন!

প্রেস বিজ্ঞপ্তি: নগরীর বালি আর্কেডে ‘ক্লাচ বাই আমাতুল্লাহ’র প্রথম শোরুম যাত্রা শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, দেশ কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কলামিস্ট নাজিম উদ্দিন এ্যানেল।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক এম এইচ আর হারুণের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জেরিন তাসনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর উম্মে সুমাইয়া, জান্নাতুল ফেরদৌস মিতু, নারী উদ্যোক্তা ফারজানা আরিফ, বাওসো’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমডি মিলন, ইঞ্জিনিয়ার আবু নাছের সাহেদ।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুম উদ্বোধনকালে প্রধান অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, “নারীদের পিছিয়ে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়”। তিনি বলেন, “নারী উদ্যোক্তা হিসেবে দেশের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে জেরিন তাসনিম উদাহরণ সৃষ্টি করেছেন। আমি তাঁর ব্যবসায়িক জীবনের সার্বিক সফলতা কামনা করি”।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিকে সঙ্গে নিয়ে ফিতা কেটে ও কেক কাটার মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের প্রথম দিনেই শোরুমটিতে ক্রেতাদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি দেখা গেছে।
চাটগাঁ নিউজ/এফ এস

Scroll to Top