দেড় বছরের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা এক অসহায় মা!

আনোয়ারা প্রতিনিধি: মাত্র দেড় বছরের ব্যবধানে দুই কর্মক্ষম সন্তানকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালিগঞ্জ এলাকার নিতাই জলদাসের অসহায় মা ও তার পরিবার। পরিবারটির দাবি, দুই সন্তানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

জানা যায়, চার ছেলে ও তিন মেয়ের সংসারে নিহত দুই ছেলে শ্রীকান্ত জলদাস ও জনি জলদাস ছিলেন পরিবারের প্রধান উপার্জনকারী। তাদের আয়ে কোনো রকমে চলতো পরিবারের ভরণপোষণ।

পরিবারের অভিযোগ, ২০২৪ সালের শেষ দিকে দ্বিতীয় ছেলে শ্রীকান্ত জলদাসকে দুর্গাপূজার একটি অনুষ্ঠানে নিয়ে যান তার কয়েকজন বন্ধু। সেখানে তাকে অতিরিক্ত মদ্যপান করিয়ে একদিন আটকে রাখা হয়। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় অভিযোগ করতে চাইলেও আর্থিক সংকটের কারণে তারা মামলা করতে পারেননি বলে জানান পরিবারের সদস্যরা।

এদিকে প্রথম সন্তানের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই চলতি বছরের ২২ ফেব্রুয়ারি রাতে বড় ছেলে জনি জলদাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের। পরে পটিয়া এলাকায় তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…….

 

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top