চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আব্দুর রাজ্জাক রহিম

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাটহাজারী সরকারি কলেজ শাখার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রহিম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে আব্দুর রাজ্জাক রহিমকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আব্দুর রাজ্জাক রহিম দীর্ঘদিন ধরে হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে হাটহাজারী সরকারি কলেজ ও উপজেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রতিক্রিয়ায় আব্দুর রাজ্জাক রহিম ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। আগামী দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে বেগবান করা এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাব।

এদিকে আব্দুর রাজ্জাক রহিম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাটহাজারী উপজেলা এবং উত্তর জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top