চট্টগ্রামের হালদায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। যার পরনে ছিল কমলা রঙের কামিজ। বয়স আনুমানিক ৪০ বছর।

রবিবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকার বক্করের প্রজেক্ট সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় হালদা নদীতে ভাসমান অবস্থায় থাকা নারীর লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। লাশটি দীর্ঘ সময় পানিতে থাকায় অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। তার পরনে কমলা রঙের কামিজ ও পায়জামা ছিল। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে মারা গেছেন এবং ভেসে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।

লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিবিআইয়ের মাধ্যমে লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া চান্দগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top