পড়া হয়েছে: 34
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকা থেকে ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রোস্তম আলীকে অপহরণ করেছে সংঘবদ্ধ ডাকাতদল।
বুধবার (২২ এপ্রিল) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। অপহরণের পর ডাকাতদল তার মুক্তির জন্য ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোস্তম আলী ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত তার পথরোধ করে। পরে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ জানান, অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





