স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়া হবে। এ ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্যের পরই জাতীয় দলকে পুরস্কৃত করার ঘোষণা আসে।
এক বিজ্ঞপ্তিতে বোনাস দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
এর আগেও বিভিন্ন ঐতিহাসিক সাফল্যের পর জাতীয় দলের ক্রিকেটাররা বোনাস পেয়েছেন।
২০২৪ সালে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল।
এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে রোববার মিরপুরে। ইতোমধ্যেই সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ এখন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





