চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারা উপজেলায় জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার প্রদান ও শিশু উৎসব আগামী শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৩ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, লেখক-গবেষক জামাল উদ্দিন, লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী, শেভরন আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসাইন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুুষ্ঠানে কে জি শ্রেণি হতে অষ্টম শ্রেণির ১৯২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা করা হবে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের যথাসময়ে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণের আহবান জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ।
চাটগাঁ নিউজ/এসএ





