কক্সবাজারে যেসব কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চকরিয়ায় জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

শনিবার (১৩ জুন) একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন তিনি।

কক্সবাজার পৌঁছে প্রথমেই সদর থানার পিএমখালীতে অবস্থিত পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ডুলাহাজরা সাফারি পার্কে উদ্বোধন করবেন, ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’।

এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে। তারপর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার।

বিকেলে চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top