পড়া হয়েছে: 1
চাটগাঁ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দা।
সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





