‘অন্যের জীবন নয়, দেশের সংকট নিয়ে কথা বলুন’

বিনোদন ডেস্ক: সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত নানা ইস্যুতে আলোচনা-সমালোচনায় সরব থাকেন নেটিজেনরা। তবে এসব আলোচনার অনেকটাই যে অপ্রয়োজনীয় বা ব্যক্তিকেন্দ্রিক—সেটি নিয়ে এবার আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

বৃহস্পতিবার (১৪ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি মানুষের সামাজিক সচেতনতা ও অগ্রাধিকারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

অভিনেত্রীর মতে, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে সামাজিকমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া, সমালোচনা ও বিতর্ক তৈরি হয়, একইভাবে যদি ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ কিংবা শিশুদের স্বাস্থ্য সংকট নিয়েও মানুষ সোচ্চার হতো, তাহলে সমাজ ও দেশের প্রকৃত উপকার হতো।

তার এই মন্তব্য সামাজিকমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। পোস্টটি ইতোমধ্যে অনেক অনুরাগী শেয়ার করেছেন এবং নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে অভিনয় নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন শবনম ফারিয়া। তিনি জানান, বর্তমানে তিনি খুব বেছে কাজ করছেন এবং ভালো গল্প ও মানসম্মত চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন।

তার ভাষ্য, দর্শকদের জন্য ভালো কাজ উপহার দিতেই তিনি গড়পড়তা কাজ এড়িয়ে চলছেন। যদিও অভিনয়ের পরিবেশ ও শুটিংয়ের ব্যস্ততা তিনি মিস করেন, তবুও মানসম্মত কাজের সিদ্ধান্তে অনড় থাকতে চান এই অভিনেত্রী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top