ফটিকছড়িতে সাপের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে সাপের কামড়ে আয়াত নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৈয়বিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মায়ের সঙ্গে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে বিষাক্ত সাপ শিশুটিকে কামড় দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আয়াত। পরে স্বজনরা দ্রুত তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top