মহেশখালীতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন (২৫) খোন্দকার পাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ভোলা জেলা থেকে আসা মোয়াজ্জেম হোসেন ও রাবিয়া খাতুনের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গভীর রাতে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দেন রিয়াজ। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা মোয়াজ্জেম হোসেন জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top