মহেশখালীতে পুলিশের অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামি গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজাপ্রাপ্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ৮ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সুলতানের নির্দেশনায় এসআই মোজাহারুল ইসলাম, এএসআই নুমং মার্মা, এএসআই ওয়াশীম মিয়া ও এএসআই উত্তম কুমার বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিআর মামলা নং-১১৯/২৪ এর পরোয়ানাভুক্ত আসামি আলী আজগর (৪০), জাফর হোসেন (৬২), আলী হোসেন (৪০), নুরুল ইসলাম (৫৫) ও নুর উদ্দিন (৪২)-কে মাতারবাড়ীর তিতামাঝির পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া পাহাড়তলী থানার মামলা নং-৩৬ (১২)-এর ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইব্রাহিম খলিল দিদারকে আটক করা হয়। তিনি লামা বাজার টিএসও চট্টগ্রামের সাবেক সাব-পোস্টমাস্টার বলে জানা গেছে।

অভিযানে আরও গ্রেফতার হন সিআর-৮৯৩/২৪ মামলার আসামি মো. আবদুল কায়ুম, সিআর-৬০৮১/২৪ মামলার আসামি আবদুল মোনায়েম এবং সিআর মামলা নং-১৩৪/২৫-এর আসামি জাফর আলম (৫৩)।

অন্যদিকে, মহেশখালী থানার মামলা নং-২৭/৮৫-এর এজাহারভুক্ত আসামি মো. কুতুব উদ্দিন (২৩)-কেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top