পড়া হয়েছে: 62
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন টেরিবাজারে ‘রাজস্থান’ নামে একটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ওই দোকানে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। তিনি জানান, অভিযানের সময় দোকানে একই পাঞ্জাবির গায়ে বাংলাদেশি ও ভারতীয়—দুটি ভিন্ন ট্যাগ পাওয়া যায়। এতে প্রমাণ মেলে যে, বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





