স্বপ্নতরী ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন স্বপ্নতরী ফাউন্ডেশন-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বন্দর নগরী চট্টগ্রামের মুরাদপুরস্থ একটা অভিজাত রেস্টুরেন্ট এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার শুরু হওয়ার আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য মাঈন উদ্দীন হাসান। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস কেবল ইবাদতের মাস নয়; এটি মানবিকতা, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনের স্পনসর করেন স্বপ্নতরী ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ডা. আবু মোহাম্মদ শাহেদ। তার এই সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

স্বপ্নতরী ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল নিজামী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নুর উদ্দীন মাহিন, সাইফু উদ্দীন, মোহাম্মদ সাহাব উদ্দীন, আরিফুল ইসলাম, হানিফ ও নুরুল করীমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে স্বপ্নতরী ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top