বোয়ালখালীতে গ্রিল কেটে মসজিদের সাউন্ড সিস্টেম চুরি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের বহদ্দারপাড়া এলাকার তাজন বিবি জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে সাউন্ড সিস্টেমের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফজরের আজান দিতে গিয়ে চুরির বিষয়টি প্রথমে টের পান মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নোমান।

তিনি জানান, আজানের প্রস্তুতি নিতে গিয়ে দেখেন মসজিদের দুটি ব্যাটারি, দুটি অ্যাম্প্লিফায়ার এবং একটি স্পিকার নেই। পাশাপাশি জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ শহীদুল আলম বলেন, চুরি হওয়া সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বোয়ালখালী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top