উখিয়ায় বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন সেনাপ্রধানের

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি এ ফায়ারিং কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত করার লক্ষ্যে পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতিতে কার্যকরভাবে দায়িত্ব পালনের প্রস্তুতি আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top