চট্টগ্রামে শতাধিক অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের চকবাজার ও চট্টেশ্বরী রোডে অনুমতিবিহীন বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে চকবাজার ও চট্টেশ্বরী রোডের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমতিবিহীন শতাধিক বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়।

চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top