সোমবার রাতে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ফের সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো পর্যন্ত হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ইরানে হামলা চালানোর বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি।

তিনি বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। কিন্তু হয়ত আমাকে তা করতে হতে পারে। খুব শিগ্‌গিরই আপনারা জানতে পারবেন।’

এদিকে, সোমবার (৯ নভেম্বর) মধ্যপ্রাচ্যে অমাবস্যা বা নতুন চাঁদের রাত হওয়ায় ওই সময় সামরিক অভিযানের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফক্স নিউজ।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে নতুন চাঁদ দেখা যাবে। ফলে রাতের আকাশে চাঁদের আলো থাকবে কম। সামরিক অভিযানের ক্ষেত্রে এমন পরিস্থিতি অনুকূল হতে পারে।

এছাড়া মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে এখন পর্যন্ত তারা অভিযান শুরুর কোনো নির্দেশ পাননি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top