বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন—মধ্যম শাকপুরার বাবুল দেবনাথের ছেলে রিমন দেবনাথ (২৫), পূর্ব শাকপুরার মৃত মধুসুদন দে’র ছেলে শান্ত দে (২৫) এবং পশ্চিম খিতাপচরের শাহ আলমের ছেলে শাহিন আলম লিটন (৩২)।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেন। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top