চাটগাঁ নিউজ ডেস্ক: উন্নয়ন, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চট্টগ্রাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিপিডিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ছাড়াও খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বেশকিছু এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীতে সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত আইইবি, চট্টগ্রাম ক্লাব, ভিআইপি টাওয়ার, আর্মি ক্যাম্প, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, এম এ আজিজ স্টেডিয়াম ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে ওয়াসা, দামপাড়া, এম এম আলী রোড, ওআর নিজাম রোড, সেন্ট্রাল প্লাজা, গোল পাহাড় মোড়, পেনিনসুলা, জিইসি সেন্ট্রাল প্লাজা ও আশপাশের এলাকায় এবং এম এম আলী রোড, ওআর নিজাম রোড, গোল পাহাড় মোড়, প্রবর্তক মোড়, আমীরবাগ আবাসিক এলাকা, পাঁচলাইশের আংশিক ও বাদশাহ মিয়া রোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত জামালখান, লিচুবাগান, সিঁড়ির গোড়া, সিনিয়র ক্লাব, চেরাগী পাহাড়, জামালখান পিডিবি অফিসার্স কলোনি, বি ও সি কলোনি, এস এস খালেদ রোড ও জে এম সেন লেনের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজারী গলি, পুরাতন গির্জা, কে সি দে রোড, মুসলিম হল, শহীদ মিনার এলাকা, গোলাপ সিং লেন, রাইফেল ক্লাব, রহমতগঞ্জ, মোমিন রোড, নন্দনকানন, জুবিলি রোড, এনায়েত বাজার, বাটালী রোড, কাজীর দেউড়ি, নূর মোহাম্মদ রোড, সার্সন রোড, হেমসেন লেন ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নগরীর দেওয়ানবাজার, চট্টগ্রাম কলেজ, পার্সিভ্যাল হিল, চকবাজার, ২ নম্বর জয়নগর, রশিক হাজারী লেনসহ আশপাশের এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
খুলশী ও মুরাদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের বিভিন্ন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
খুলশীর আওতাধীন এলাকায় রয়েছে ওআর নিজাম রোড আবাসিক এলাকার বিভিন্ন সড়ক, কর্ণফুলী গ্যাস কোম্পানি, চিটাগাং শপিং কমপ্লেক্স, সানমার ওশান সিটি, ওয়েল পার্ক, মেরিডিয়ান হোটেল, জিইসি মোড়ের আংশিক, মসজিদ গলি, পূর্বকোণ অফিস, সিডিএ এভিনিউ, ষোলশহর রেলস্টেশন, শেখ ফরিদ মার্কেট, ষোলশহর সুপার মার্কেট, চশমা পাহাড়, আদর্শপাড়া, ফিনলে স্কয়ার, কসমোপলিটন আবাসিক এলাকা, মেয়র গলি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়, প্রবর্তক মন্দির, আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, সানন্দা আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ থাকবে না।
একই সময়ে মুরাদপুর, ওয়াসা, বহদ্দারহাট, জঙ্গিশাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, বড় গ্যারেজ, বাদুরতলা, বারইপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
তবে বিপিডিবি জানিয়েছে, বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২ সোর্স লাইনের মাধ্যমে মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল থাকবে। অন্যান্য ১১ কেভি ফিডারে লোড শেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার ব্যবস্থা থাকবে।
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় কলাবাগান, টাউন হল, পৌরসভা অফিস, নারকেলবাগান, মহাজনপাড়া, জেলা পরিষদ, স্বনির্ভর বাজার, বিজিবি সেক্টর, মিলনপুর, খাগড়াছড়ি বাজারের দক্ষিণ অংশ, মুসলিমপাড়া, শান্তিনগর, সেনানিবাস, হাসপাতাল, শালবন, রাজাপানিছড়া, ইসলামপুর, খাগড়াপুর, ৫ মাইল, জুম্মাচিল্লা, কৃষি গবেষণা এলাকা, ভাইবোনছড়া বাজারসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া আলুটিলা পর্যটন এলাকা, জিরোমাইল, মহালছড়া, গুইমারা, খাগড়াপাড়া, ব্যাঙ্গালকাটি, শব্দমিয়াপাড়া, বিসিক এলাকা, রাজবাড়ী, পিটিআইসহ আশপাশের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া সমগ্র দীঘিনালা উপজেলা, সমগ্র লংগদু উপজেলা, সাজেক ইউনিয়ন এবং মাটিরাঙ্গা বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সমগ্র মাটিরাঙ্গা উপজেলা ও আশপাশের এলাকাও এ সময় বিদ্যুৎহীন থাকবে বলে জানা গেছে।
অন্যদিকে রাঙ্গামাটিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুকরছড়ি ৩৩ কেভি লাইন, কাউখালী ৩৩/১১ কেভি লাইন এবং কাউখালী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই উন্নয়ন, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।
তবে নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ চলে আসতে পারে— এমনটা ধরে নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/জেএইচ





