১৪ হাজার কোটি টাকার সুফল কবে পাবে চাটগাঁবাসী?
চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

চাটগাঁ নিউজ ডেস্ক: একটু ভারি বৃষ্টি হলেই এক অজানা আতংকে ভোগেন চাটগাঁবাসী। কারণ খাল ছেড়ে পানি উপচে পড়ে সড়কে। তৈরী হয় জলজট, বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। নগরবাসীরা ক্ষোভ ঝাড়েন সরকার ও মেয়রের প্রতি।

জানা গেছে, ২০১৬ সালে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হয় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরোসন প্রকল্প। যেটি বাস্তবায়নে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। পরে নগরীর ৫৭টি খালের মধ্যে ৩৬টি নিয়ে ২০১৭ সালের ৯ অগাস্ট একনেকে জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্প অনুমোদন হয়। পরের বছর অর্থ্যাৎ ২০১৮ সালের ২৮ এপ্রিল নগরীর চশমা খালের আবর্জনা অপসারণের মধ্যে দিয়ে প্রকল্পের কাজ শুরু করে সিডিএ।

যে প্রকল্পের মেয়াদ বাড়তে বাড়তে ২০২৬ সালের জুন পর্যন্ত বৃদ্ধি পেলেও এখনও কমেনি জলাবদ্ধতা। ফলে ভারি বৃষ্টিতে ডুবছে নগরীর প্রায় ৪০টি এলাকা।

অভিযোগ আছে, ঠিকাদাররা খাল পরিষ্কার না করেই উঠিয়ে নিয়েছে টাকা। খালের বিভিন্ন যায়গায় অস্থায়ী বাঁধ দিয়ে তা অপসারন না করেই উধাও হয়ে গেছে কেউ কেউ।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………….

জেএইচ

Scroll to Top