চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেল ৭৪৮ শিশু।
আর এই সাড়ে চার মাসে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। এ নিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্য হলো।
আজ রবিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে চার শিশু মারা গেছে, তাদের মধ্যে তিনজন ঢাকায় ও একজন সিলেটে মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২২ শিশু। আর হামে আক্রান্ত হয়েছে ১১৫ শিশু। হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ শিশু।
গত সাড়ে চার মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ শিশু। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৭৮ শিশু।
আর এ সময়ে ১ লাখ ৮ হাজার ২৮৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৬ শিশু।
চাটগাঁ নিউজ/এমকেএন





