পড়া হয়েছে: 54
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক দেওয়ান জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে কোনো একসময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখে আঘাতের আলামত পাওয়া গেছে বলে জানান তিনি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন





