সাতকানিয়ায় বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির পাশে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে এঁওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা ওয়াহিদারপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় বৈদ্যুতিক মেকানিক ছিলেন এবং এক কন্যাসন্তানের জনক।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিলেন আরমান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এঁওচিয়া এলাকায় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top