শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে নেওয়ার সময় পুলিশের গাড়িতে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে। আগুনে গাড়িটির অনেকটা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। চারপাশ পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একটি ডেকোরেশন দোকানের কর্মচারীর বিরুদ্ধে চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘেরাও করে অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে রাতে অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top