লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক বৃদ্ধের মৃত্যৃুৃ হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শামসুল আলমের (৬০) বাড়ি উপজেলার চুনতি শাহ সাহেব গেট এলাকায়। তিনি মৃত আবদুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরের দিকে চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় বাইসাইকেল নিয়ে স্থানীয় একটি নার্সারিতে যাচ্ছিলেন শামসুল আলম। এ সময় একই দিক থেকে আসা চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। সাইকেলসহ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা ওই বৃদ্ধ। পরে বাসটি সড়কের পাশে রেখে ঘাতক ড্রাইভার পালিয়ে গেলে স্থানীয়রা বাসটি আটক করে।

এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার কররে এবং পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধ নিহতের ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top