চাটগাঁ নিউজ ডেস্ক : সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা মা হাসিনা মহিউদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
হাসিনা মহিউদ্দিন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের মা।
এরআগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও নওফেলের ভগ্নিপতি ড. সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ বর্তমানে অভিযান পরিচালনা করছে।
তবে কোন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
চাটগাঁ নিউজ/এসএ






