চাটগাঁ নিউজ ডেস্ক : সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. সেলিমকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে আটটার দিকে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
ওসি বলেন, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশ বর্তমানে অভিযান পরিচালনা করছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
চাটগাঁ নিউজ/এসএ






