রোববারও চট্টগ্রামের যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না! 

চাটগাঁ নিউজ ডেস্ক: উন্নয়ন ও জরুরি মেরামত কাজের জন্য চট্টগ্রাম নগরীর মুরাদপুর, বহদ্দারহাটসহ আশপাশের বেশকিছু এলাকায় আগামীকাল রোববার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চট্টগ্রাম- এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীন বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে — বাদুরতলা, বড় গ্যারেজ, আরাকান রোড ও এর আশপাশের এলাকা, জঙ্গি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও এর আশপাশের এলাকা।

তবে বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২ সোলার লাইনের মাধ্যমে মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল থাকবে। পাশাপাশি বিবিবি-মুরাদপুর দপ্তরের আওতাধীন অবশিষ্ট ১১ কেভি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার কথা জানিয়েছে বিপিডিবি।

বিপিডিবি আরও জানিয়েছে, কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

নিরাপত্তার স্বার্থে কাজ চলাকালে সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইন চালু আছে বলে গণ্য করে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি, চট্টগ্রাম।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top